বুধবার ৪ নভেম্বর ২০২৬

মেঘনায় তীব্র ভাঙন, হুমকির মুখে ভোলাবাসী

vulaভোলায় নতুন করে মেঘনা নদীর তীর ভাঙন শুরু হয়েছে। সদরের ইলিশা ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তালতলী লঞ্চঘাট পর্যন্ত এলাকা জুড়ে নতুন করে নদী তীর ভাঙন শুরু হয়েছে। গতকয়েক দিনে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট মেঘনার গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে পুরাতন ফেরিঘাট ও নতুন ফেরিঘাট এবং তালতলী লঞ্চঘাট, সড়কসহ হাজার হাজার বসত বাড়ি।

এলাকাবাসী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রবল স্রোতে ও বড় ধরনের ঘূর্ণি সৃষ্টি হওয়ায় ভাঙন প্রবল হয়েছে। লোকজন আতঙ্কে ঘরবাড়ী ও স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছে।
লঞ্চঘাটের ইজারাদর লোক ইউসুফ বলেন, গত ২দিন ধরে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। তীব্র ভাঙন অব্যাহত থাকলেও দু-একদিনের মধ্যে লঞ্চঘাট বিলীন হয়ে যাবে। দুদিনে ভয়াবহ ভাঙনে বিলীন হয়েছে গেছে অন্তত ৪শ মিটার এলাকা।

মেঘনার নদীর এ ভাঙন অব্যাহত থাকলে ৩টি মৎস্য আড়ৎ, জংশন বাজার, ২টি মসজিদ, শত শত ঘরবাড়ি, বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে যাবে। এতে হুমকির মুখে পড়বে ভোলার ৬টি ইউনিয়নসহ জেলা সদর।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম জানান, ভাঙন রোধে ৩২০ মিটার এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এবং আরো প্রায় ৮০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলতে হবে। ভাঙন রোধ না হওয়ায় পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড সব ধরনের পদক্ষেপ নিবে।

আরও পড়ুন