গাজীপুরের কালিয়াকৈরে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকা হয়েছে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল ডাকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে মিলাদ ও আলোচনা সভা চলাকালে প্রতিপক্ষ সন্ত্রাসীরা রফিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সোহেল ও মো. হোসেন নামে দুইজনকে আটক করেছে পুলিশ।


