বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাঁচা মরিচ ২০০ টাকা কেজি!

kacha morichটানা বর্ষণে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। দুই দিন আগেও প্রতি কেজি ৪০টাকা করে বিক্রি হওয়া মরিচ এখন প্রতি কেজি দুইশ টাকা করে বিক্রি হচ্ছে। শনিবার কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরের বিভিন্ন হাটবাজার থেকে এ তথ্য পাওয়া গেছে।

রৌমারীর কর্তিমারী বাজারে সরেজমিনে দেখা যায়, আড়াইশ গ্রাম কাঁচা মরিচের দাম নিচ্ছে ৫০ টাকা করে। সে হিসেবে এক কেজির দাম হয় দুইশ টাকা।

হঠাৎ করে কেন এত দাম? মরিচ বিক্রেতা জবেদ আলী বলেন, বৃষ্টির কারণে আমদানি করা যায়নি। বাজারে মরিচ নেই। মজুদারা দাম বাড়িয়ে দিয়েছে।

ফোনে জানতে চাইলে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস বলেন, আমি একটি প্রশিক্ষণে আছি। তাই কিছু বলতে পারছি না।

আরও পড়ুন