বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্থমন্ত্রীকে ‘প্রাইম মিনিস্টার’ বললেন রেলমন্ত্রী

Mujibul+haque_হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে ইংরেজিতে দেওয়া বক্তৃতায় অর্থমন্ত্রীকে ‘প্রাইম মিনিস্টার’ সম্বোধন করলেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অর্থমন্ত্রীর আগে বক্তব্য দেন রেলমন্ত্রী।

বক্তৃতার শুরুতে ইংরেজিতে এক এক করে উপস্থিত অতিথিদের সম্বোধন করতে গিয়ে অর্থমন্ত্রীর নামের আগে ‘প্রাইম মিনিস্টার’ বলে ফেলেন তিনি।

এছাড়া অধিবেশনের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নাম বলতে গিয়েও ভুল করেন মুজিবুল হক। জামিলুর রেজাকে ‘আলী রেজা চৌধুরী’ নামে উল্লেখ করেন তিনি।

রেলমন্ত্রীর এই ‘দুই ভুলে’ বেশ হাস্যরসের সৃষ্টি হয় উপস্থিত দর্শক শ্রোতাদের মাঝে। অবশ্য সেদিকে কর্ণপাত না করে স্বাভাবিক গতিতে বক্তৃতা চালিয়ে যান তিনি।

আরও পড়ুন