হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে অপহরণ করে হত্যার অভিযোগে র্যাব-২ এর অধিনায়কসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে রবিবার আরজু মিয়ার বড় ভাই মাসুদ রানা মামলাটি দায়ের করেন। আদালত নথি পর্যালোচনা করে আদেশ পরে জানাবেন।
মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা, র্যাব-২ এর ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং র্যাব-২ এর সোর্স রতন।
১৭ আগস্ট র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন।
মোবাইল চুরির অপবাদে স্থানীয় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে আরজুকে গ্রেফতার করার পরদিনই এই ‘ক্রসফায়ারের’ ঘটনা ঘটে।


