রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান সকাল সোয়া দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কূটনৈতিক কোরের ডিন, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে বিদায় জানান।
আবদুল হামিদ মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে চিকিৎসা নেবেন।
আগামী ৩১ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। খবর : বাসস


