আইনগত ব্যবস্থা নিতে গিয়ে পুলিশের জীবননাশের আশঙ্কা থেকেই গানফাইটের (বন্দুকযুদ্ধ) ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে কেউ নিহত হলে তা আইনি প্রক্রিয়ার মধ্যদিয়ে হয়। সেটির জন্য আমাদের জবাবদিহিও করতে হয়। এমনটাই বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
রোববার দুপুরে রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ইন্টিলিজেন্স এনালাইসিস ফর টাইগার রেঞ্জ কান্ট্রি’ বিষয়ক এক ট্রেনিং কোর্সে প্রধান অতিথির বক্তব্যে পুলিশপ্রধান একথা বলেন।


