বুধবার ৪ নভেম্বর ২০২৬

আরও দুই মামলায় জামিন পেলেন রিজভী

rizbiনাশকতার অভিযোগে আনা আরও দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আব্দুল হাই।

এর আগে নাশতকতার অভিযোগে আনা আরো ১৭ মামলায় জামিন পান রিজভী। এক আবেদনের প্রেক্ষিতে গত ১৯ আগস্ট চিকিৎসার জন্য রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করার নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। সে আদেশ অনুযায়ী কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে কারা হেফাজতে রিজভী আহমেদকে বিএসএমএমইউতে শনিবার আনা হয়।

বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে আনা মামলায় গত ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব। এরপর বিভিন্ন মামলা তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে তাকে কয়েক দফা রিমান্ড মঞ্জুর করে আদালত।

আরও পড়ুন