বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকরেছেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিদায়ী রাষ্ট্রদূত লী ইন ইয়ং। এসময় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের এক আকর্ষণীয় স্থান। এখানে বিদ্যমান আইন ও বিনিয়োগ বোর্ডের সিদ্ধান্তে যেকোনো বিনিয়োগ করা যায়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন যে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বালাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে এবং তার সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয় ও ২০৪১ সালে মধ্যে উন্নত দেশে উন্নীতের ভিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

উন্নয়নের জন্য উন্নত আঞ্চলিক ও উপ-আঞ্চলিক যোগাযোগের গুরুত্বের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সামগ্রিক উন্নয়নের জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থা আবশ্যক।

প্রধানমন্ত্রী কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান বাংলাদেশে রাষ্ট্রদূতের ৪ বছরের প্রশংসনীয় কাজের জন্য তাকে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তৈরি পোশাক খাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ সবচেয়ে বেশী। তিনি দুদেশের দীর্ঘ ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে আইটি খাতে সম্পর্ক স্থাপনে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত বিগত কয়েকবছরে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করে বলেন, এ দেশ ইতোমধ্যে সামগ্রিক উন্নয়নে এশিয়ায় একটি খুবই সফল দেশ হিসেবে আবিভূত হয়েছে।

আরও পড়ুন