বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহজালালের রানওয়ে থেকে ২ কোটি টাকার ওষুদ জব্দ

airport666হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ২ কোটি টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম রোববার বিকালে তুরস্ক থেকে আমদানি করা এসব ওষুধ জব্দ করে।

খবরটির সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজ প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার। জানান, তুরস্ক থেকে আসা টার্কিশ ও ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে খাদ্যদ্রব্য আমদানির ঘোষণা দিয়ে গার্মেন্টস পণ্য হিসেবে এসব ওষুদ খালাসের চেষ্টা করা হয়।

রাজধানীর ধানমণ্ডি-৪ এলাকার একটি ঠিকানায় পাঁচটি বড় কার্টনে করে এসব ওষুধ আমদানি করেছে পৃথক দুটি প্রতিষ্ঠান। আমদানিকারক ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস কর্মকর্তা।

আরও পড়ুন