বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩১ আগস্ট সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট

hajjflightআগামী ৩১ আগস্ট সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে। এদিন ৪০৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সরাসরি জেদ্দা যাবে। এরপর ৮ ও ১৩ সেপ্টেম্বর আরো দুটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। তিন ফ্লাইটে প্রায় ১২শ হজযাত্রী যাবেন বলে আশা করা হচ্ছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কমার্শিয়াল অফিসার ও হজ ফ্লাইট তদারক কর্মকতা মো. আকবর আলী হাওলাদার জানান, সিলেট থেকে তিনটি ফ্লাইট ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সেই অনুযায়ী ৩১ আগস্ট এবং ৮ ও ১৩ সেপ্টেম্বর ফ্লাইট শিডিউল নির্ধারিত হয় । তবে ফ্লাইট ছাড়ার সময় এখনো নিশ্চিত করা হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ আগস্ট বিকেলের দিকে হজ ফ্লাইট সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে।

প্রথম ফ্লাইটে (বোয়িং ৭৭৭) এখন পর্যন্ত ৪০৯ জন যাত্রীর টিকিট নিশ্চিত হয়েছে জানিয়ে মো. আকবর আলী হাওলাদার বলেন, পরবর্তী ফ্লাইটের যাত্রী এখনও নিশ্চিত হয়নি। কোনো কারণে যাত্রী পাওয়া না গেলে ফ্লাইট সংখ্যা কমতে পারে।

আরও পড়ুন