বুধবার ৪ নভেম্বর ২০২৬

তিশা-আঁচলকে নিয়ে থাইল্যান্ড যাচ্ছেন শাকিব খান

shakib-বড়পর্দা ও ছোটপর্দার জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘মেন্টাল— ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’। সিনেমাটির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। এখন গানের দৃশ্যধারণ হবে দেশের বাইরে। এ কারণে থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন শাকিব খান, তিশা ও আঁচল।

সিনেমাটির পরিচালক শামীম আহাম্মেদ রনি বলেন, “আগামী ঈদুল আযহার পরদিন ‘মেন্টাল’ টিম উড়াল দেবে ব্যাংককের উদ্দেশে। সেখানে থাকব ১০ দিন। এর মধ্যে তিনটি গানের দৃশ্যধারণ করব। অংশ নেবেন শাকিব খান, তিশা ও আঁচল।”

‘মেন্টাল’ এর প্রযোজক ও বাংলা এক্সপ্রেসের কর্ণধার পারভেজ চৌধুরী জানান, সিনেমাটি এরই মধ্যে আলোচনা তৈরি করেছে টিজার ও অডিও গানের কল্যাণে। ‘মেন্টাল’র আইটেম গানে নেচেছেন মৌসুমী হামিদ। বিএফডিসিতে চিত্রায়িত হয়েছে গানটি। এবার বাকি গানগুলোর নিখুঁত চিত্রায়ণের জন্যই তারা দেশের বাইরে যাচ্ছেন। সেখান থেকে ফেরার পর কণ্ঠশিল্পী পড়শীর অংশের দৃশ্যধারণ করা হবে। এর মধ্য দিয়েই শেষ হবে আলোচিত সিনেমাটির শুটিং।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা প্রমুখ।

আরও পড়ুন