তিন জন সাংবাদিকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষাথীকে মারধর করায় ঢাকা কলেজ ছাত্রলীগের এক কর্মীসহ দুজনকে পুলিশে দিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা। নীলক্ষেতে সোমবার রাত দশটার দিকে ওই ঘটনা ঘটে।
আটকরা হলেন- ঢাকা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আইয়ুব উল্যাহ সাজু ও কাজী জুয়েল।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন সোমবার রাতে ওই দুজনকে নিউ মার্কেট থানা পুলিশের উপ-পরিদর্শক রেজাউলের কাছে সোপর্দ করেন।
সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের কমিটি এখন বিলুপ্ত। অভিযোগ পাওয়ার পর ঢাকা কলেজের নেতা-কর্মীদের সহযোগিতায় ওই দুজনকে ধরে পুলিশে দেওয়া হয়।
সাজু ও জুয়েল দুজনেই ঢাকা কলেজের সাউথ হলে থাকেন। সাজু ঢাকা কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-প্রচার সম্পাদক সোহেলের অনুসারী। তবে জুয়েল ঢাকা কলেজের শিক্ষার্থী নন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অর্ণব প্রধান, বাংলা মেইলের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান আবদুল্লাহ্, জাগো নিউজের মুনির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এহসান মুহাম্মদ আবদুল্লাহ ও কাইয়ুম রহমানকে মারধরের অভিযোগ ওই দুজনের বিরুদ্ধে।
তিন সাংবাদিক ও তাদের দুই বন্ধু সোমবার রাত ১০টায় দিকে নীলক্ষেতের একটি খাবার দোকানে
ঢাকা কলেজের চার শিক্ষার্থী ওই হোটেলে খেতে যান। ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েকজনও গিয়েছিলেন সেই দোকানে।
তখন তর্কাতর্কির এক পর্যায়ে ঢাকা কলেজ ছাত্রলীগের ওই কর্মীরা মারধর শুরু করেন বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা জানিয়েছেন।
ঘটনাটি শুনে রাতেই ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন ঢাকা কলেজের নেতা-কর্মীদের সহযোগিতা নিয়ে সাজু এবং জুয়েলকে ধরে পুলিশে দেন।


