বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল রি-চেক করা হচ্ছে’

images৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল কবে প্রকাশিত হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। কমিশনের একজন সদস্য আগামী ১০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন। তবে কবে নাগাদ ফল প্রকাশ হতে পারে তা জানাতে এখনই অনিচ্ছুক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান একরাম আহমেদ।

চলতি বছরের ২৪ মার্চ থেকে ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষাশুরু হয়েছিল। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে এবার রেকর্ড সংখ্যক৪৬ হাজার ২৫০ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।

আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে পিএসসির বরাত দিয়ে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে কবে নাগাদ ফল প্রকাশ করা সম্ভব সে সিদ্ধান্তেই পৌঁছতে পারেনি প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পিএসসির চেয়ারম্যান একরাম আহমেদ অবশ্য সোমবার গণমাধ্যমকে বলেছেন, কবে ফলাফল প্রকাশ করতে পারব তা বলতে পারছি না। তবে আমরা কাজ হার্ট এন্ড সোল কাজ করছি।

এর আগেও ‘এক সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ’ হবে বলে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছিল জানালে তিনি বলেন, আসলে সবকিছু দেখেশুনেই ফলাফল প্রকাশ করতে হয়। দেখা যায় রেজাল্ট তৈরি হয়ে গেছে, কিন্তু আবার রি-চেক করতে হয়। এ রকম অনেক বিষয় থাকে।

তবে যোগাযোগ করা হলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী ১০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *