বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাজ্যে অবৈধ শ্রমিকদের জন্য কারাদণ্ডের বিধান

illegal_immigrationযুক্তরাজ্যে এখন অভিবাসন প্রশ্নে বেশ কড়াকড়ি চলছে। চলতি মাসেই বার্কশায়ারে চালানো এক তল্লাশি অভিযানে পর অবৈধ হয়ে পড়া এক তরুণীকে ধরে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইংল্যান্ড এবং ওয়েলসে যারা অবৈধভাবে কাজ করে তাদের ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। আসন্ন ইমিগ্রেশন বিল বা অভিবাসী আইনে এমন বিধান যুক্ত করবার প্রস্তাব রয়েছে।

এই শরতেই আইনটি কার্যকর করবার কথা রয়েছে। যেসব রেস্তোরা অবৈধ শ্রমিকদের কাজ দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার বিধান থাকছে এই আইনে। আর অবৈধ হয়ে যাওয়াদের বাড়ি ভাড়া দিলে শাস্তি দেয়া হবে বাড়ির মালিকদেরও।

এখানে উল্লেখ করা যেতে পারে, ইংল্যান্ডের রেস্তোরা ব্যবসায়ীদের একটি বড় অংশই বাংলাদেশী অভিবাসী। এসব রেস্তোরায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে যাওয়া বহু অভিবাসী কাজ করার সুযোগ পায়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন