র্যাবের প্রয়োজনীয়তা আছে কি না তা এরই মধ্যে স্পষ্ট হয়েছে। তাই র্যাব যদি তার প্রয়োজনীয়তা উপলব্ধি করাতে পারে তাহলেই কেবল এই বাহিনী থাকবে। এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে নিজ কার্যালয়ে সফররত বৃটিশ উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতের পর আইনমন্ত্রী সংবাদিকদের এ কথা বলেন।
আনিসুল হক বলেন, এনকাউন্টার ও ক্রসফায়ার দুটি আলাদা বিষয়। তাই যারা ক্রসফায়ারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনমন্ত্রী জানান, মামলা জট কমাতে বৃটেনের সহায়তায় যেসব প্রকল্প এ বছর শেষ হচ্ছে দীর্ঘমেয়াদে সেগুলোয় সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন দেশটির সফররত প্রতিমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


