বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকারের ছত্রছায়ায় দখলবাজদের উৎপাত: তথ্যমন্ত্রী

hasa enuসরকারের ছত্রছায়ায় দখলবাজদের উৎপাত শুরু হয়েছে। এ অভিযোগ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর।

স্বাধীনতা পরবর্তীকালে জাসদের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বক্তব্য নিয়ে পাল্টা বিবৃতি দেওয়ার পর মঙ্গলবার রাজধানীর জিরো পয়েন্টে জাসদ কার্যালয়ের সামনে দলের এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি অভিযোগ তুলেন।

ইনু বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে জানবাজি লড়াই চলছে। আমরা সেই লড়াইকে বিজয়ের শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি; মাঝখানে দলবাজি, দখলবাজিদের উৎপাত শুরু হয়েছে।”

ইনু বলেন, “সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়, এমন কিছু আমরা হতে দেব না। এসব দলবাজ, দখলবাজদের উৎপাত আমরা সহ্য করব না।”

‘সন্ত্রাস, নাশকতা, দুর্নীতি, দখলবাজী বন্ধ কর-সুশাসন কায়েম কর’ স্লোগানে এই সমাবেশে জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, কেন্দ্রীয় নেতা শিরিন আখতার, নুরুল আক্তার, মইনুল আহসান জুয়েল বক্তব্য রাখেন।

আরও পড়ুন