বুধবার ৪ নভেম্বর ২০২৬

তারেকের বিরুদ্ধে চার্জশিট: বুধবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

jubodolবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।

কর্মসূচির তথ্যটি নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন মামুন।

মঙ্গলবার গাজীপুরের আদালতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার পিএস লুৎফর রহমান বাদল ও গাজীপুর সিটি করপোরেশনের সদ্য বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে মঞ্জুরুল আহসান রনিসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ২১ জানুয়ারি গাজীপুর সদর থানার মনিপুর এলাকায় তারেক জিয়ার মোড় নামক স্থানে ২০ দলীয় জোটের হরতাল অবরোধ চলাকালে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে জয়দেবপুর থানায় ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে চার্জশিটে মোট ৩২ জনকে আসামি করা হয়।

আরও পড়ুন