বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

শাহজালালে দেড় কেজি সোনার বারসহ যুবক আটক

goldহযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে প্রায় দেড় কেজি ওজনের সোনার বারসহ মাহবুবুর রহমান (৩৬) নামের এক যুবকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মাহবুবুর মালয়েশিয়ান এয়ারলাইন্সে মঙ্গলবার দুপুরে বিমান বন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বন্দর আর্মস ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তানজিলা আকতার। জানান, আটক যুবকের শরীর তল্লাশী করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার দাম আনুমানিক ৯৫ লাখ টাকা বলে কাস্টমস সুত্র জানায়। এ ঘটনায় বিমান বন্দর থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন