বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিদেশি পিস্তলসহ ঢাকায় ২ ডাকাত আটক

rangpur-arrest-68-বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্রসহ রাজধানীর ডেমরা এলাকায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে আটক করে র‌্যাব-৩।

আটকরা হলো- ওহাব (৩৬) ও রতন (২৬)।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল হক।

র‌্যাব- ৩ এর অপারেশন অফিসার ইয়াছিন আরাফাত (এএসপি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা সারলিয়ার ডাগইর পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও রামদাসহ দুই ডাকাত সদস্যকে আটক করে। তবে এসময় তাদের সঙ্গে থাকা আরো ৪-৫ জন সহযোগী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন