বুধবার ৪ নভেম্বর ২০২৬

জামালপুরে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

arrest billalজামালপুরের বকশীগঞ্জে বিল্লাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদলত। মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন এ আদেশ দেন।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ বকশীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা বিল্লালকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন