প্রস্তাবিত ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা’ (চূড়ান্ত খসড়া ) নিয়ে আগামী বৃহস্পতিবার ২৭ আগস্ট সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা) যৌথভাবে রাজধানীর রমনায় সার্কিট হাউস রোডে পিআইবির সেমিনার কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেছে।
দেশের অনলাইন সম্পাদক ও প্রকাশকদের নিয়ে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫ (চূড়ান্ত খসড়া ) বিভিন্ন বিষয় নিয়ে এতে মতবিনিময় করা হবে।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার চূড়ান্ত খসড়া তথ্য মন্ত্রানালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সময় বর্ধিত করে আগামী ৩১ আগস্ট পর্যন্ত এতে মতামত দেওয়া যাবে।
বৃহস্পতিবারের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী’র। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান তথ্য কর্মকর্তা ও জাতীয় অনলাইন গণমাধ্যম নিতিমালা কমিটির সভাপতি তসির আহম্মদ, অনলাইন গণমাধ্যম নিতিমালা প্রনয়ন উপ-কমিটি’র আহবায়ক মোস্তফা জব্বার, পিআইবি’র মহাপরিচালক ও অনলাইন গণমাধ্যম নিতিমালা প্রনয়ন উপ কমিটি’র সচিব শাহ আলমগীর।
বোমা’র সাধারণ সম্পাদক এ কে এম শরিফুল ইসলাম খান এক বিবৃিতেতে দেশের অনলাইন সম্পাদক ও প্রকাশকদের একসাথে কাজ করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার পিআইবিতে সভায় উপস্থিত থাকতে অনুরোধ করেছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


