বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকান্ড সহ্য করার মতো নয়: ডেসমন্ড সোয়েন

sowenগণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে ব্চিার বহির্ভূত হত্যাকান্ড সহ্য করার মতো নয়। সরকারকে নিশ্চিত করতে হবে যেন এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হয় এবং অপরাধীরা বিচারের আওতায় আসে। বাংলাদেশ সফরের শেষ দিনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন, বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ডেসমন্ড সোয়েন।

বাংলাদেশের তৈরি পোষাক কারখানা থেকে বস্তি এমনকি দূর্গম চরাঞ্চলের জীবনযাত্রা ঘুরে দেখেছেন যুক্তরাজ্যের এই আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী। দেখা করেছেন সরকারপ্রধান থেকে শুরু করে বেশ কয়েকজন মন্ত্রীর সাথেও।

রাজধানীতে ব্রিটিশ হাইকমিশনের অ্যামিনিটিস ক্লাবে সংবাদ সম্মেলনে ডেসমন্ড সোয়েন তুলে ধরলেন প্রথমবারের মতো বাংলাদেশে তার তিনদিনের সফরে অভিজ্ঞতা। সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় জুড়েই ঘুরেফিরে তিনি স্পষ্ট করলেন নিজেদের সমস্যার সমাধান করতে হবে নিজেদেরকেই। বিচার বহির্ভূত হত্যাকান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও তাই একটু ঘুরিয়েই উত্তর দিলেন তিনি।

সোয়েনের কাছে বাংলাদেশ একটি সফলতার নাম। তার বিশ্বাস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ যে অনুকরণীয় সফলতা দেখিয়েছে তেমনিভাবে আসন্ন জাতিসংঘ সম্মেলনে টেকসই উন্নয়নের যেসব লক্ষ্যমাত্রা দেয়া হবে সেগুলোও অর্জন করবে। সংবাদ সম্মেলনে ডেসমন্ড সোয়েন ঘোষণা দেন বাংলাদেশের বন্যা দূর্গতদের জন্য আরো ৩০ লাখ পাউন্ড সহায়তা দেবে তার দেশ।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন