আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে একটি গ্যাস টার্মিনালে কয়েক দফা বিস্ফোরণে ১০ শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। খবরে বলা হয় সোমবার রাতের ওই বিস্ফোরণের ফলে আকাশে তীব্র ধোঁয়া দেখা যায়। হেরাতের আঞ্চলিক হাসপাতালের মুখপাত্র রফিক শিরাজি এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ বিস্ফোরণ দুর্ঘটনা নাকি কেউ ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তবে সম্প্রতি দেশটিতে তালেবান জঙ্গিদের হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে এ বিস্ফোরণের পেছনে তাদের হাত রয়েছে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


