বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা কারাগারে হাজতির মৃত্যু

karagar_ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা এক হাজতি মারা গেছেন। বুধবার সকালে তাঁকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া হাজতির নাম ফরহাদ হোসেন। কারারক্ষী জাকারিয়া বুধবার সকালে ওই হাজতিকে হাসপাতালে নিয়ে আসেন।

কারারক্ষী জাকারিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফরহাদ। সকালে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। রাজধানীর বাড্ডা থানায় করা মাদক মামলার আসামি ছিলেন ফরহাদ।

আরও পড়ুন