আদালতের নির্দেশে সিলেটে শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি, পলাতক কামরুল ও শামীমের বাড়ির মালামাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার শেখপাড়ায় আসামিদের বাড়িতে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তালা ভেঙে ভেতরে ঢুকতে হয় তাদের। এ সময় আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি মালামাল জব্দের নির্দেশ দেন।
এদিকে এ মামলার অপর আসামি পাভেলের বাড়ি সুনামগঞ্জের বাড়িতেও মালামাল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।


