বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ বছরের শিশু বিয়ে করতে চায় সালমানকে

salmankhan-girl1440591069বলিউডের কাঙ্খিত পুরুষদের মধ্যে একজন অভিনেতা সালমান খান। অনেক নারীই দাবাং খানের প্রেমে হাবুডুবু খাবে এটাই স্বাভাবিক। কিন্তু যদি শোনা যায় তিন বছরের ছোট্ট শিশু সল্লু ভাইকে বিয়ে করতে চায়! তাহলে তো ভ্রু কুচখাবেই। হ্যাঁ এমনটাই ঘটেছে। সম্প্রতি তিন বছরের এক শিশুর কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন সালমান।

সালমান নিজেই তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যায় একটি ছোট্ট মেয়ে হিন্দিতে বলছে সে সালমানকে বিয়ের করতে চায়। শিশুটি কেন সালমানকে বিয়ে করতে চায় তা তার মা জানতে চাইলে সে বলে, ‘কারণ আমি সালমানকে আমার স্বামী হিসেবে পেতে চাই।’ ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে সালমান লিখেন, ‘কী মিষ্টি!’

অবুঝ শিশুটির আরো বলেছে, সে বিয়ে মানে বোঝে হ্যাপি বার্থ ডে! আর বিয়ে বিষয়টি সে জেনেছে তার বাবা-মায়ের কাছ থেকে। সে তার মাকে বলেছে, ‘বাবা যেমন তোমার স্বামী, তেমনি আমার স্বামী সালমান!’

 

আরও পড়ুন