বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ মারা গেছেন

Kazi-Jaforসাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার সকাল পৌনে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জাফর আহমদের ব্যক্তিগত সচিব গোলাম মোস্তফা।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এদিকে ইউনাইটেড হাসপাতাল থেকে কাজী জাফর আহমদের সহকারী ব্যক্তিগত সচিব কামরুজ্জামান রনি বলেন, ‘সকালে স্যার (কাজী জাফর) অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসকরা স্যারকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন