বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ২ ওষুধ দোকানের জরিমানা, দুটি সিলগালা

ভ্রাম্যমান-আদালতমেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় চট্টগ্রামের দুটি ওষুধ দোকানকে জরিমানা এবং অারও দুটিকে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তর ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এই অভিযান পরিচালনা করেন। নগরীর রিয়াজউদ্দিন বাজারে দুটি ওষুধ দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও সদরঘাটে অপর দুটি ওষুধ দোকান সিলগালা করা হয়।

এ সময় অন্যদের মধ্যে ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক কেএম মহসীনিন মাহবুব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন