গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. ইউনূস বৃহস্পতিবার জাপার একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদের মরদেহ দেখতে যান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বৃহস্পতিবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যান কাজী জাফর আহমদ।
বন্ধুর মরদেহ দেখার পর স্মৃতিকাতর হয়ে পড়েন নোবেল বিজয়ী এই অধ্যাপক। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতাম। উনি রাজনীতি করতেন। আমি করতাম না। তবে তার সঙ্গে সব সময় যোগাযোগটা হতো।
ড: ইউনুস বলেন, যেহেতু একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তাই তার মৃত্যুতে অবশ্যই খারাপ লাগবে। তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলামনা এটাই দু:খ থেকে গেলো।
হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের ড: ইউনুস জানান, কিছুদিন আগে বন্ধু কাজী জাফর তার আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচনের জন্য প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন। কিন্তু বিদেশে প্রচুর প্রোগ্রাম থাকায় আমি অপারগতা প্রকাশ করি।
উল্লেখ্য, অসুস্থ্য থাকায় কাজী জাফর তার আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠান করতে পারেননি।


