জামালপুরের বকশীগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুলুরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- বাবুল (৪০), তার স্ত্রী শিল্পী বেগম (৩৫) ও তাদের সন্তান আবদুল্লাহ। আবদুল্লাহর বয়স ১০ মাস। বকশীগঞ্জ থানার এএসআই আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুড়িগ্রামের রাজীবপুর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি কুলুরবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজন মারা যান। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসটি এখনো উদ্ধার করা হয়নি।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


