বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শিল্পখাতে

garmentsগ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শিল্পখাতে। কারণ এমনিতেই এই দুই জ্বালানীর তীব্র সংকটে ধুঁকছে কারখানাগুলো। এর ফলে সব কারখানায় বেড়েছে জ্বালানী খরচ। তারওপর এখন নতুন করে মূল্যবৃদ্ধি শিল্পখাতকে বাড়তি সংকটে ফেলবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এক্ষেত্রে বেশি বেকায়দায় পড়বে গার্মেন্টস ও স্টীল রি-রোলিং খাত। তাতে এসব খাতে নতুন বিনিয়োগ স্থবির হয়ে পড়বে বলেও আশংকা তাদের।

চাহিদা মতো গ্যাস-বিদ্যুত না পাওয়া, আবার যা সরবরাহ হয় তাও মাঝে মাঝে বন্ধ হয়ে যাওয়া-এসব সংকটের মধ্যে হিমসিম খাচ্ছে চট্টগ্রামের শিল্পকারখানার উৎপাদন। তাতে বোঝা হয়ে এসেছে জ্বালানীর মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত।

শিল্পখাতে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির বড় প্রভাবটি পড়বে তৈরি পোশাককারখানাগুলোতে। শিল্প মালিকরা বলছেন, এমনিতেই নানামুখী সংকটের কারণে গত কয়েকবছরে চট্টগ্রামে সাতশো থেকে ২৮০টিতে নেমে এসেছে কারখানার সংখ্যা। এখন গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি অনেক পিছিয়ে দেবে এখাতকে।

শিল্পায়নের বড় ক্ষেত্র স্টীল রিরোলিং কারখানাগুলোতে অনেকদিন ধরেই চলছে একধরণের স্থবিরতা। বিলেট উৎপাদনে, ঘিরে আছে নানামুখী সংকট। তার ওপর জ্বালানীর মূল্যবৃদ্ধি উৎপাদন ব্যয় বেড়ে এই খাতের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে বলে আশংকা উদ্যোক্তাদের। চট্টগ্রামে বিভিন্ন ক্যাটাগরির ছোট-বড় মিলে শিল্প কারখানা আছে দু’হাজারের বেশি।

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন