বুধবার ৪ নভেম্বর ২০২৬

আল-জাজিরার তিন সাংবাদিককে কারাদণ্ড

journalistআন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার তিন সাংবাদিককে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। দীর্ঘদিনের শুনানি শেষে শনিবার কায়রোর আদালত বাহের মোহাম্মদ, মোহাম্মদ ফাহমি ও পিটার গ্রেস্ট নামের তিন সাংবাদিকের বিরুদ্ধে এ রায় দিলো। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তারা নিষিদ্ধ ঘোষিত দল মুসলিম ব্রাদারহুডের পক্ষে বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করেছিল।

এদিকে, এ রায়কে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যমটির কর্তৃপক্ষ। এছাড়া প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান এক বিবৃতিতে বলেন, এই সাংবাদিকেরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এর আগে একই অভিযোগে দুজনকে ৭ বছর এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিলে সে রায়ের বিরুদ্ধে আপিল করেন ৩ সাংবাদিক।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন