বুধবার ৪ নভেম্বর ২০২৬

দুবছর আটকে রেখে ৫ বাংলাদেশি কিশোরকে ফেরত দিল ভারত

220150829170105প্রায় দুই বছর ধরে আটকে রেখে অবশেষে পাঁচ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারত। শনিবার দুপুর ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে ভারত। তারা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শুভায়ন অবজারভেশন হোমে আটক ছিল।

এরা হলো- কিশোরগঞ্জের বাজিতপুরের মোবারক হোসেন, ঢাকার পল্লবীর আকাশ রহমান, কুড়িগ্রামের নাগেস্বশীর হোসেন আলী, নীলফামারী ডোমারের জিতেন অধিকারী ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের শান্ত হোসেন।

হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুজ্জামান বলেন, শনিবার দুপুরে হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি অভিবাসন পুলিশ পাঁচ কিশোরকে আমাদের হাতে হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবি, বিএসএফ, শিশুনিবাসের সুপারিনটেনডেন্ট ও অভিবাসন পুলিশের সদস্যরাসহ বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অবৈধ পথে ভারতে গেলেও সাজার বয়স না হওয়ায় ভারত তাদেরকে সেভ হোমে রাখে। পরে পত্র বিনিময়ের মাধ্যমে ভারত তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে।

আরও পড়ুন