বুধবার ৪ নভেম্বর ২০২৬

আল জাজিরার ৩ সাংবাদিককে কারাদণ্ড

1440846461আল জাজিরা টেলিভিশনের তিন সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মিশরের একটি আদালত। এসব সাংবাদিককে মুক্তি দেয়ার জন্য বিশ্বব্যাপী আহ্বান সত্ত্বেও শনিবার এ দণ্ড দেয়া হলো।

রায় ঘোষণাকালে কানাডার মোহাম্মদ ফাহমি ও মিশরের প্রযোজক বাহের মোহাম্মদ আদালতে হাজির ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তের অনুপস্থিতিতেই তার বিচারকাজ চলে। কারণ চলতি বছরের প্রথমদিকে তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন