বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্কুলে পড়াবেন ভারত রাষ্ট্রপতি প্রণব!

pronob mukharjeeএকদিনের জন্য প্রায় ৫০ বছরের আগের পেশায় ফিরছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী ৪ সেপ্টেম্বর দিল্লির সরকারি ড. রাজেন্দ্র প্রসাদ সর্বোদয় বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াবেন তিনি।

৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে একদিনের জন্য এ পেশায়‘ফেরাচ্ছে দিল্লির রাজ্য সরকার। ৫ সেপ্টেম্বর জন্মাষ্টমী হওয়ায় আগের দিন ভারতজুড়ে শিক্ষক দিবস পালিত হবে। ওই দিবসের কর্মসূচির অংশ হিসেবেই রাষ্ট্রপতি প্রণব সর্বোদয় বিদ্যালয়ে পড়াবেন।

এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। সবচেয়ে বেশি রোমাঞ্চিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের যে খোদ রাষ্ট্রের সর্বোচ্চ পদাসীন ব্যক্তিটি পাঠদান করবেন!

ষাটের দশকের শেষ দিকে রাজনীতিতে যোগ দেওয়ার আগে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী প্রণব কলেজ শিক্ষক ছিলেন।

আরও পড়ুন