বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিরপুরে অনুশীলনে মুশফিক-রিয়াদরা

musfiqঅস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আজ মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

শনিবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর মাঠে নেটে অনুশীলন করেন তারা। এদিন এলিট ক্যাম্পের নির্ধারিত অনুশীলন না থাকায় আলাদাভাবে নিজেদেরকে প্রস্তুত করেন মুশফিক-রিয়াদ-লিখন-গাজীরা। দীর্ঘক্ষণ ব্যাট হাতে অনুশীলন করেন মুশফিক ও মাহমুদুল্লাহ।

এদিকে বল হাতে মুশফিক, রিয়াদের বিপক্ষে বোলিং অনুশীলন করেন জুবায়ের লিখন ও সোহাগ গাজী। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য বিসিবি ঘোষিত ২৭ সদস্যের এলিট ক্যাম্পে আছেন এই ক্রিকেটাররা।

এই ক্যাম্প থেকেই জাতীয় দল ঘোষণার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করার কথা রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন