বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুম ব্যাক্তিদের ফেরত দেয়ার আহ্বান

fidh+afad+alrc+বাংলাদেশে গুম হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে ফেরত দেয়ার আহ্বান জানিয়েছে তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। জাতিসংঘ ঘোষিত ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শনিবার দেয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

সংগঠন তিনটি হলো- এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলুন্টারি ডিস্যাপিয়ারেন্স (এএফএডি), এশিয়ান লিগ্যাল রিসোর্সেস সেন্টার (এএলআরসি) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ)। একই সঙ্গে সরকারের কাছে গুমের ঘটনাগুলো তদন্ত এবং এ অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে গুমের ঘটনা জনগণের নিত্যদিনের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের ২৯ আগস্ট পর্যন্ত ২১২ জন গুম হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন