বুধবার ৪ নভেম্বর ২০২৬

খনি দুর্নীতি মামলায় খালেদার আবেদনের রায় যেকোনো দিন

fবড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোন দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

রোববার দুপুরে বিচারপতি নুরজ্জামান ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি ১৫৮ কোটি ৭১ লাখ টাকা রাষ্ট্রের ক্ষতির অভিযোগে বিগত সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের আমলে বেগম জিয়া’সহ ১৬জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি করে দুদক।

পরে বেগম জিয়ার আবেদনের প্রেক্ষিতে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত। বর্তমানে এ মামলায় জামিনে আছেন বেগম খালেদা জিয়া। এর আগে নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বেগম জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন