বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন নেপাল

full-514439114-1440887749-31145প্রথমবার অনুষ্ঠিত যুব সাফে চ্যাম্পিয়ন হয়েছে নেপাল। ফাইনালে ভারতকে টাইব্রেকে ৫-৪ গোল হারিয়ে শিরোপার উল্লাসে মাতে স্বাগতিকরা। দু’দলের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো।

কাঠমান্ডুর আলফা কমপ্লেক্স মাঠে ফাইনালে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নেপাল। গ্যালারীর দর্শকদের সুবিধা কাজে লাগিয়ে চাপে রাখে ভারতীয় যুবাদের। ফলটাও পেয়ে যায় খুব দ্রুত। ম্যাচের ৩১ মিনিটে নেপালের তাজ তামাং গোল করে লিডের আনন্দে মাতায় স্বাগতিকদের। এরপর প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় নেপালিজরা।

কিন্তু দ্বিতীয়ার্ধে খানিকটা আগ্রাসী ঢংয়ে খেলতে থাকে অনিরুদ্ধ থাপারা। উল্টো নেপাল রক্ষণাত্মক কৌশল নেয়। এতে খেলার ৮৮ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ভারত। যার থেকে মইনউদ্দিন গোল করে খেলায় সমতা নিয়ে আসেন। পরে খেলা গড়ায় টাইব্রেকে। যেখানে প্রথম শটই মিস করেন ভারতের শাহবাজ। কিন্তু নেপাল সবগুলোই শটেই গোল আদায় করে। যাতে প্রথমবারের মত দক্ষিণ এশিয়ার যুব ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জনের আনন্দে মাতে নেপাল।  এর আগে ১৯৯৩ সাল সাফ চ্যাম্পিয়ন হয়েছিলো নেপাল।

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন