সুন্দবনের শরনখোলা রেঞ্জের দজলার খাল এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে খলিলুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত খলিল বনদস্যু মনির বাহিনীর সেকেন্ডইন কমান্ড । সোমবার সকাল সাড়ে ৫টার দিকে শরনখোলা রেঞ্জের দজলার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বনদস্যু দলের সদস্যদের ব্যবহৃত ১২টি দেশী আগ্নেয়াস্ত্র ও ৬টি ধারালো দা এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যাবের।
র্যাব -৮ এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম জানান, বনদস্যু খলিলুর রহমান খলিল বাহিনীর সদস্য সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দজলার খাল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। সোমবার সকালে বনের দজলার খাল এলাকায় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি ছুড়তে থাকে। র্যাব সদস্যরাও আতœরক্ষার্থে গুলি ছোড়ে। প্রায় আধাঘন্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের পর বনদস্যুরা পিছু হটে যায়। পরে র্যার সদস্যরা বনের মধ্যে বনদস্যু খলিলুর রহমানের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। এ সময়ে র্যাব সদস্যরা বনদস্যুদের আস্তানা তল্লাশি করে ১২ টি বিভিন্ন ধরনের দেশী আগ্নেয়াস্ত্র ৬টি ধারলো দা এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র ও গুলি শরনখোলা থানায় জমা দেয়া হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত দস্যু খলিল পাথরঘাটা এলাকার নিবাসী। ঘটনাস্থল সুন্দরবনের গহীনে শরণখোলা রেঞ্জের চান্দেরশ্বর ফরেষ্ট ক্যাম্প এলাকায়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


