বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি

syl-sust-jpg-ed-31237সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের ব্যানারে সোমবার সকাল ৯টায় শুরু হয়ে বেলা সাড়ে বারোটা পর্যন্ত চলে এ কর্মসূচি।

এদিন সকাল সাড়ে দশটার দিকে, কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেন শিক্ষকরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্যান্টিন থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে শিক্ষকরা অভিযোগ করেন, উপাচার্যের প্রশ্রয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা রোববার শিক্ষকদের ওপর হামলা চালায়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষকরা।

নিজস্ব প্রতিবেদক,সিলেট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন