বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

প্রভাষক সঞ্জয় হত্যার দায়ে ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের যাবজ্জীবন

1436853335যশোরে প্রভাষক সঞ্জয় হালদার হত্যা মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত।সোমবার বিকেলে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এই রায় দেন। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার খাকুন্দি গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুজ্জামান ওরফে মহিত মাস্টার (৩৫), রোজিপুর গ্রামের ভোলানাথ হালদারের ছেলে প্রসেন হালদার (৪২), মহেন হালদার (৪০) ও হিরামন হালদার (২৮), একই উপজেলার খাকুন্দি গ্রামের সরোয়ার সরদারের ছেলে আনিচুর রহমান (৩৫), মনোহরপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে মিজানুর রহমান (২২) এবং রোজিপুর গ্রামের বিকাশ হালদারের ছেলে বিধান হালদার (৪০)।

বিষয়টি নিশ্চিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০০৮ সালের ১৬মার্চ রাতে উপজেলার কুমরঘাটা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের বোমা হামলায় মশিয়াহাটী ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক সঞ্জয় হালদার গুরুতর আহত হন। পরে যশোরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

জমি-জমা বিরোধের জের ধরে সন্ত্রাসীরা সঞ্জয়কে হত্যা করেছে-এমন অভিযোগ করে ঘটনার পরদিন স্থানীয় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী বেহুলা হালদার।

আরও পড়ুন