বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্দিরের শিবলিঙ্গ চুরি

ShibLingoব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে প্রায় ৩ শত বছরের পুরাতন কষ্টিপাথরের  একটি শিবলিঙ্গ চুরি হয়েছে। সোমবার ভোররাতে দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে এটি চুরি করে নিয়ে যায়।

মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল ধর জানিয়েছেন, রাতে বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকার সুযোগে ভোররাতের কোন এক সময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙে শিবলিঙ্গটি চুরি করে নিয়ে গেছে।

প্রায় ৩০০ বছরের পুরাতন শিবলিঙ্গের প্রতিমাটিতে প্রতিদিনই পূজা অর্চনা করে আসছিলেন তারা। প্রতি বছরের ফাল্গুন মাসের শিবচতুর্দশীতে পূজা করেন সনাতন ধর্মালম্বীরা।

সরাইল থানার ওসি মো. আলী আরশাদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন