নাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকো-হারামের আলাদা হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ৩টি গ্রামে হামলা চালিয়ে জঙ্গিরা এ হত্যাকাণ্ড ঘটায় বলে সোমবার জানায় রুশ গণমাধ্যম আরটি। এদের মধ্যে বান্নু গ্রামে বোকো-হারামের অতর্কিত হামলায় মারা যায় ৬৮ জন। এর কাছেই অন্য দু’টি গ্রামে জঙ্গি প্রাণ হারাও আরও ১১ জন।
নাইজেরিয়ার পাশের দেশ চাদে জঙ্গি গোষ্ঠীটির ১০ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের পরপরই বোকো-হারামের নতুন করে এ হত্যাযজ্ঞ চালানোর খবর পাওয়া গেল।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


