বাংলাদেশের সিনেমা পড়ায় গত কয়েক বছর থেকে ‘নাম্বার ওয়ানের’ স্থানটি দখল করে রেখেছেন মাহিয়া মাহি। সম্প্রতি দেশের একটি প্রথম সারির অনলাইনকে দেয়া এক সাক্ষাতকারে মাহি জানিয়েছেন, তিনি ছোটবেলা থেকেই নিয়মিত অনেক প্রেম করেছেন। তবে প্রেমের ক্ষেত্রে তার পছন্দের তালিকার প্রথমে আছে কালো ছেলে। আর তাই কালো ছেলে দেখলেই নাকি তিনি প্রেমে পড়ে যান।
মাহি বলেন, ‘আমি প্রথম যে কালো ছেলেটির প্রেমে পরেছিলাম, সে একটি চিঠি দিয়েছিলো আমাকে। আমি তার হ্যান্ড রাইটিংয়ে এমন মুগ্ধ হয়েছিলাম যে, তার হ্যান্ড রাইটিং ফলো করা শুরু করি। এখন আমার যে হ্যান্ড রাইটিং তা অবিকল সেই ছেলেটির মতো।’
বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


