প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধিতা প্রতিভা বিকাশের বাধা হতে পারে না। বুধবার মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রতিবন্ধী হলেই তারা সমাজের, পরিবারের বোঝা নয়। প্রতিবন্ধীদের ভেতরে লুকিয়ে থাকা গুণাবলী বিকশিত হওয়ার সুযোগ দিতে আমার কাজ করে যাচ্ছি। তিনি বলেন, প্রতিবন্ধী জনগণ সমাজের সকল স্তরে অবদান রাখছে। ক্রিকেটও তার ব্যাতিক্রম হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, তারা আমাদের সম্পদ হতে পারে। যথাযথ সুযোগ পেলে আন্তর্জাতিক পর্যায় থেকেও তারা সম্মান নিয়ে আসতে পারবে, সেই বিশ্বাস আমার আছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


