বুধবার ৪ নভেম্বর ২০২৬

নতুন লোগোতে গুগলের পরিবর্তনের জানান

google newsলোগোর মাধ্যমে বিশেষ কোনো বিষয় বা দিনকে মানুষের কাছে জানান দিতে কম জুড়ি নেই ‘সার্চা জায়ান্ট’ খ্যাত গুগলের। তবে এবার লোগোর পরিবর্তনের মাধ্যমে নিজেদের পরিবর্তনের জানান দিল প্রতিষ্ঠানটি। ১ সেপ্টেম্বর থেকে নতুন লোগো চালু করেছে গুগল। অক্ষরে সারল্য আনলেও আগের লাল, নীল, হলুদ ও সবুজ রঙই ব্যবহার করা হয়েছে লোগোতে। অ্যালফাবেটের অধীনে যাওয়ার মাত্র তিন সপ্তাহ পরই গুরুত্বপূর্ণ এ পরিবতর্ন আনলো গুগল।

এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে লোগোতে একবার পরিবর্তন এনেছিল গুগল। তবে ১৯৯৯ সালের পর লোগোতে এটিই গুগলের সবচেয়ে বড় পরিবর্তন।

এ বিষয়ে এক ব্লগ পোস্টে গুগল জানায়, গত ১৭ বছরে গুগলের অনেক পরিবর্তন হয়েছে। বৈচিত্র্য এসেছে এর পণ্যেও। যখন, যেখানে প্রয়োজন সেখানেই আপনাকে সাহায্য করবে গুগল।

আরও পড়ুন