বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩ ভুয়া কমিউনিটি পুলিশ আটক

3 police atokবিপুল সংখ্যক নকল কাগজপত্রসহ ঢাকার চকবাজার ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তিনজন ভুয়া কমিউনিটি পুলিশকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- জাহাঙ্গীর আলম, এম এ কুদ্দুস শেখ ও সোহেল রানা। এদের মধ্যে দুজনকে ইসলামবাগ এলাকা থেকে ও একজনকে সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়।

বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে খবরটি জানিয়েছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজ উদ্দিন আহমেদ। আরও জানান, মঙ্গলবার রাতে তিনজন ভুয়া কমিউনিটি পুলিশকে আটক করা হয়। এরা মূলত একটি প্রতারক চক্র। এ চক্রটি কমিউনিটি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন কৌশলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। তারা নিজেদের ছবি সম্বলিত ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে কমিউনিটি পুলিশে চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিতো। ২০০০ সাল থেকে তারা এমন প্রতারণা শুরু করে। এই পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫ হাজার লোকের সঙ্গে এমন প্রতারণা করেছে তারা। প্রতি ব্যক্তির কাছ থেকে গড়ে ১৫ হাজার টাকা করে নিয়েছে এই প্রতারক চক্র।

চক্রটি কমিউনিটি পুলিশের ইউনিফর্ম পরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতো। তাদের কাছে প্রতারণার কাজে ব্যবহৃত ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার স্ট্যাম্পও পাওয়া গেছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

আরও পড়ুন