বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার চার্জশিট দাখিল

Washikur_413312672পাঁচজনকে আসামি করে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার মামলার পুলিশি তদন্তের লিখিত চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) পুলিশি ডাকে পাঠানো হলেও তা বুধবার বিকেলে আদালতে পৌঁছায়।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, জুনায়েদ ওরফে তাহের ও হাসিব ওরফে আব্দুল্লাহ। এদের মধ্যে জুনায়েদ ওরফে তাহের ও হাসিব ওরফে আব্দুল্লাহ পলাতক রয়েছেন। বাকি তিনজন গ্রেফতার রয়েছেন বলেও জানান তিনি।

খবরটি নিশ্চিত করেছেন গোয়েন্দা কর্মকর্তা ডিসি সাজ্জাদুর রহমান ও তেজগাঁও শিল্পাঞ্চলের দায়িত্বে থাকা জিআরও আলতাফ হোসেন।

চলতি বছরের ৩০ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বেগুনবাড়িতে ভাড়া বাসা থেকে বের হওয়ার সময় ব্লগার ওয়াশিকুর রহমান বাবু খুন হন। পরে এ ঘটনায় তেজাগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধ টিম (পশ্চিম) এর পুলিশ পরিদর্শক মশিউর রহমান মামলাটি তদন্ত করছেন।

আরও পড়ুন